
আব্দুর রাজ্জাক. বিশেষ প্রতিনিধি,কুষ্টিয়া।
পরিবারদের সাক্ষ্যমতে, জানা যায়, ০১/০৪/২৬ইং তারিখে, কুষ্টিয়া জেলা, কুমারখালী উপজেলার, জগন্নাথপুর ইউনিয়ন, দয়রামপুর গ্রামের করিম শেখের মেয়ে রাশিদা (২৮) তারাপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে হারিয়ে যায়। রাশিদার বাবা বলেন, তারাপুর গ্রামে শামসুদ্দিন সরদার এর ছোট ভাই রেজাউলের সাথে রাশিদার বিবাহ হয়ে তার শ্বশুরবাড়িতেই অবস্থান করেন। কয়েকদিন পরে করিম তার মেয়ে রাশিদার বাড়িতে গেলে রাশিদাকে না পেয়ে তার বাবা করিম রাশিদার শ্বশুরবাড়িতে রাশিদার কথা জিজ্ঞেস করলে তার শ্বশুরবাড়ি থেকে জানানো হয় পাঁচ দিন আগেই রাশেদা বাড়ি থেকে তার বড় বোনের বাড়িতে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে খোঁজখবর না পেয়ে রাশিদার বাবা কুমারখালি থানায় রাশেদার শ্বশুরবাড়ির লোকদের একটি অভিযোগ দায়ের করেন।রাশিদের বাবা করিম আরোও বলেন পূর্বে আমার মেয়ে অন্য এক জায়গায় বিবাহ হয়েছিল সেই পক্ষের একটি নাতনীও রয়েছে। রাশেদার সাথে তার শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে মনোমালিন্য লেগেই থাকত, রাশেদার সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না রাশেদার বাবা তার মেয়েকে জীবিত ফেরত চায়। রাশিদার বাবা সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাইছেন প্রশাসনকে। এক মাস ৬ দিন পার হয়ে গেলেও মেয়ের সন্ধান না পেয়ে করিমের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।