
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ (০৭ই অক্টোবর) ২০২৬ইং বুধবার সাভার উপজেলা পরিষদ হল রুমে দুর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দুর্গাপুজায় কোন প্রকার আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বিভাগের প্রতিনিধিরা রয়েছে আমরা তাদেরকে দিকনির্দেশনা দিয়ে রেখেছি, কোনভাবেই যেন শৃংখলার বিঘ্ন না ঘটে। সাম্প্রদায়িক বিষয়ের উপরে আমাদের নজর থাকবে সন্ত্রাসী কার্যকলাপ ও দাঙ্গা হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন সবাইকে সজাগ থেকে আগামী দুর্গোৎসবকে নির্বিঘ্ন করার লক্ষ্যে সর্বদাই কাজ করে যেতে হবে।
সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা প্রশাসক ( ডিসি) ফরিদা খানম), ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার প্রতিনিধি।
আরো উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ মাঈনুদ্দিন বিপ্লব(সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা), মোঃ আমির শেরালি (সভাপতি বিরুলিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ মনিরুল হক (সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রাম আদালত ইউনিয়ন), মোঃ আনিসুর রহমান আনিস (সহ-সভাপতি আশুলিয়া থানা, বিএনপি), হাজী মোঃ আব্দুল আজিজ (সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল), মোঃ গোলাম মোস্তফা (সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি) মোঃ আব্দুস সোবহান (সভাপতি, ও চেয়ারম্যান প্রার্থী পাথালিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ জহিরুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ, বিএনপি) মোঃ বদিউজ্জামান বৌদির,বরুণ ভৌমিক পূজা উদযাপন কমিটি সভাপতি সাভার উপজেলা, এডভোকেট মোঃ মেহেদী হাসান সহ-সভাপতি তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, সভাপতি তেঁতুলঝোড়া কলেজ) সহ স্থানীয় পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।