

উল্লাপাড়ায় 'দুর্নীতি অনুসন্ধান' পত্রিকার কার্যালয় উদ্বোধন মোঃ আবদুস সামাদ নিজস্ব প্রতিবেদক :উল্লাপাড়া ২৬ ফেব্রুয়ারি,২০২৬ইং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে 'দুর্নীতি অনুসন্ধান'পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান।উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:"একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াজরুরি।সাংবাদিকরা সমাজের দর্পণ। আশা করি, 'দুর্নীতি অনুসন্ধান' পত্রিকাটি সমাজের অনিয়মদুর্নীতির চিত্র নির্ভীকভাবে তুলে ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন:স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পত্রিকার সম্পাদক তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির স্বার্থে তারা কোনো আপস করবেন না। তৃণমূল পর্যায়ে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে এবং সত্য প্রকাশে পত্রিকাটি সর্বদা বদ্ধপরিকরঅনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই যাত্রার শুভকামনা করা হয়।