এম মঞ্জুরুল করিম রনি এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চাই:মোহাম্মদ এরশাদ হোসেন সভাপতি গাছা মেট্রো থানা জিয়া সাইবার ফোর্স।
মোহাম্মদ রেজাউল করিম, নিজস্ব সংবাদদাতা, একুশে নিউজ
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সফল প্রতিষ্ঠাতা মেয়র এবং মাননীয় মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য পুত্র, গাজীপুর মহানগর-২ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা জনাব এম মঞ্জুরুল করিম রনি ভাই-কে আসন্ন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজ এক বিবৃতিতে জিয়া সাইবার ফোর্স, গাছা মেট্রো থানা, গাজীপুর মহানগরের সভাপতি মো: এরশাদ হোসেন এই দাবি জানান।
বিবৃতিতে মো: এরশাদ হোসেন বলেন, জনাব এম মঞ্জুরুল করিম রনি ভাই একজন জননন্দিত ও তৃণমূলের প্রিয় নেতা। গাজীপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তার মতো একজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে গাজীপুরসহ সমগ্র দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
গাছা মেট্রো থানা জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুদৃষ্টিতে এম মনজুরুল করিম রনি ভাইকে তার যোগ্যতার মূল্যায়ন করে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূষিত করবেন।
বিনীত মো: এরশাদ হোসেন (সভাপতি, জিয়া সাইবার ফোর্স, গাছা মেট্রো থানা, গাজীপুর মহানগর)।