বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নরসিংদী জেলায় আইন শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ।
(৩১ আগস্ট ২০২৬)
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরিফুল আলম এমপি মহোদয় আজ ৩১ আগস্ট (সোমবার) এক সফরে নরসিংদী সার্কিট হাউসে আগমন করলে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানান নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় নরসিংদী জেলা পুলিশের চৌকস একটি দল মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে 'গার্ড অফ অনার' প্রদান করেন।
পরবর্তীতে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নরসিংদী জেলার আইন শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।