মো:শাকিল ভূইয়া :
গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার,০৯ ফেব্রুয়ারী ২০২৬ ইং বিকাল ৪ টায় গাজীপুর জেলার কালিগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও সদস্য : জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বিএনপি ও সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মাস্টার আহবায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি, সভাপতিত্ব করেন হোসেন আরমান মাস্টার আহ্বায়ক কালীগঞ্জ পৌর বিএনপি, সঞ্চালনায় খালেকুজ্জামান বাবলু সদস্যসচিব কালিগঞ্জ উপজেলা বিএনপি, সঞ্চালনায় ইব্রাহিম প্রধান সদস্য সচিব কালিগঞ্জ পৌর বিএনপি। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ফজলুল হক মিলনকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।জনসভায় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মী সমর্থক ও জনতা উপস্থিত ছিলেন।