

মোহাম্মদ আবু সাদাত সায়েম (শ্যামল): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দ্বিতীয় দিনের মতো রাজপথে সেবামূলক কার্যক্রম চালিয়েছে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ। ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতারপাশাপাশি ইফতারের আগমুহূর্তে পথচারী ও যানবাহন চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবক দলটি।বুধবার (১৮ মার্চ) বিকেলে কালিগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।সরেজমিনে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা সাধারণ পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করার পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।ইফতারের সময় ঘনিয়ে এলে রাস্তায় থাকা বাস, ট্রাক ও সিএনজি চালকসহ সাধারণ পথচারীদের হাতে ইফতার তুলে দেন রোভার সদস্যরা। উল্লেখ্য যে, এই ইফতার সামগ্রী সম্পূর্ণ রোভার স্কাউট গ্রুপের নিজস্ব অর্থায়নে সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপের দায়িত্বরত প্রতিনিধিরা জানান, "জনসাধারণের ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। রাস্তায় যানজটমুক্ত পরিবেশ রাখা এবং রোজাদার চালক-পথচারীদের মুখে ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।