
কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন মুহাম্মদ মাহমুদুল হাসান।সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আধুনিক, উন্নত, দুর্নীতিমুক্ত ও মানবিক জামালপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসেবাকে সহজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।নির্বাচনী ভাবনার কথা উল্লেখ করে মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, বিভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চান তিনি।ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার পথচলার মূল প্রেরণা। আসুন, একসঙ্গে একটি আধুনিক জামালপুর ইউনিয়ন গড়ি—ইনশাআল্লাহ।”