কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধির: গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে মো:নাছির উদ্দিন দর্জির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।গত ০৯/১২/২০২৫ ইং তারিখে নাছির উদ্দিনের তফসিলভুক্ত জমিতে অবৈধভাবে জোরপূর্বক দখল নিয়ে ঘর নির্মাণ করার চেষ্টা চালিয়ে যায় মোহাম্মদ আতিকুর রহমান ও মম তারেক । পরে নাসির উদ্দিন ও তার পরিবারের লোকজন তাহার ন্যায় সঙ্গত প্রতিবাদ করিলে ও অবৈধভাবে ঘর নির্মাণের কাজে বাধা প্রধান করলে আতিকুর রহমান ও তারেক স্থানীয় জনবল প্রয়োগ করে জমি দখলের চেষ্টা চালায় ও নাসির উদ্দিনের পরিবারের কে হুমকি প্রদান করে। এ ব্যাপারে মোহাম্মদ নাসির উদ্দিন দর্জি বাদী হয়ে দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ১। মোঃ আতিকুর রহমান পিতা আজিজুল হক ২। মোহাম্মদ তারেক পিতা আব্দুল গাফ্ফার দর্জি। গ্রাম:বক্তারপুর থানা : কালিগঞ্জ জেলা গাজীপুর গাজীপুর। অভিযোগের পর সুষ্ঠু বিচারের লক্ষ্যে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র ও দুই পক্ষের আমিন নিয়ে দুই পক্ষকে থানায় বসার নির্দেশ দেন। ভুক্তভোগী নাছির উদ্দিন বক্তারপুর গ্রামের নাজুমদ্দিন এর ছেলে। (তফসিল):-গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়ন মৌজার জোত জমিতে ৪২৪ নং খতিয়ান ভুক্ত জমি যাহার দাগ নং - ২৯৪ নং ১১. ৭৫ শতাংশ এবং ২৯৩ দাগে ৩. ৩০ শতাংশ মোট ১৫. ০৫ শতাংশ যাহা নাসছির উদ্দিন এর নামে খাজনা খারিজ করা আছে। বারবার চেষ্টা করেও অভিযুক্তদের সাথে যোগাযোগ ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।