স্টাফ রিপোর্টার মোঃ হযরত আলী আকন্দ : গাজীপুরের কালীগঞ্জে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দোকানের শাটার ও দরজা কেটে বিপুল পরিমাণ বিজলী ক্যাবল (তার) সিলিং ফ্যান, ইলেকট্রিক মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা একদল চোর। এতে বাদীর আনুমানিক ৪১ লাখ টাকার মালামাল ও নগদ প্রায় আড়াই লক্ষ টাকা সহ মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন আকন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে (মামলা নং-১২)।ঘটনার বিবরণ:ভুক্ত ভোগীর কাছ থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর (২০২৬ ইং তারিখে ) রাত আনুমানিক ৩:৩০ টা থেকে ভোর ৫:২০ টার মধ্যে যে কোনো সময়ে কালীগঞ্জ থানাধীন তুমলিয়া সাকিনস্থ আড়িখোলা বোয়ালীর মোড়ে সিলেট মহাসড়ক সংলগ্ন মেসার্স সুবাহান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে দোকানের শাটার ও দরজা কেটে ভেতরে প্রবেশ করে,এরপর দোকানে রক্ষিত বিভিন্ন ইলেকট্রিক মালামাল বিজলী ক্যাবল,সিলিং ফ্যান এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।চুরি হয়ে যায়, বিজলী ক্যাবল, সুপার স্টার ক্যাবল এবং ক্যাট-৬ ক্যাবল (CAT-6 Cable)। চুরি যাওয়া মোট ক্যাবলের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ টাকার বেশি। এছাড়া ক্যাবলের পাশাপাশি বিপুল পরিমাণের নগদ অর্থ চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন ।পুলিশের পদক্ষেপ:সংবাদ পাওয়ার পর কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে। এ ঘটনায় আনুমানিক ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। ঘটনার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশিের অভিযান অব্যাহত রয়েছে হয়েছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানাপুলিশ।তবে জনসাধারণের প্রশ্ন- প্রহরী থাকা সত্ত্বেও ভুক্তভোগীর কাছে কেন মালামাল চুরির সময় অবগত করা হয়নি অনেকেই এ ঘটনায় পাহারাদার কে দায়ী করছে।