
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকাত মোল্লা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কাশিয়ানী উপজেলা মহিলা দল এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে সাজাইল ইউনিয়নের মাজরা গ্রামের ইরিন জামান ইরা-কে। গত ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি শিলা বেগম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইরিন জামান ইরা বলেন..গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জননন্দিত নেতা সেলিমুজ্জামান সেলিমের হাতকে আরো শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী দলের কার্যক্রম কে এগিয়ে নিয়ে যেতে উপজেলা মহিলা দলের যে দায়িত্ব আমার উপরে দেয়া হয়েছে তা পালন করতে আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব।