মোঃ শাহাদাৎ হোসাইন,নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)জনসাধারণের ভালোবাসা ও সমর্থনের ওপর ভর করেই একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষক,শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে বিএনপি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে—এমন মন্তব্য করেছেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা)আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন,“দেশের সাধারণ মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।এবার জনগণের সেই ভোট দেওয়ার সুযোগ এসেছে।কয়রা-পাইকগাছার প্রতিটি অঞ্চলে ধানের শীষ প্রতীকের পক্ষে জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করবে।”
সোমবার(২৬জানুয়ারি)কয়রার গোবরা ঘাটাখালি ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সদস্য আবুল কালাম আজাদ এবং ডিএম হেলাল উদ্দিনের সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মনিরুল হাসান বাপ্পী আরও বলেন,“এই অবহেলিত জনপদের একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আমি আধুনিক,উন্নত ও বসবাসযোগ্য কয়রা-পাইকগাছা গড়ে তুলতে চাই।আমাদের দলে প্রতিযোগিতা আছে,কিন্তু কোনো প্রতিহিংসা নেই।বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করেছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু,কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো.নূরুল আমিন বাবুল,জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম,অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,হাফেজ আবুল কাশেম,মহরম হোসেন,আহাদুর রহমান লিটন,প্রভাষক মঞ্জুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন, আজিজুল ইসলাম,মেহেদী হাসান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই দিন সকালে পাইকগাছা উপজেলায় গণসংযোগ করেন মনিরুল হাসান বাপ্পী এবং রাতে কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।