হাকিম মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক।
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) জাতীয় সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার তিনি নিজ জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে অবস্থিত ঘোষাল জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন। জুম্মা নামাজের পূর্বে তিনি মসজিদে উপস্থিত চাচা, ভাই, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং পরে নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা, দাদা ও দাদীর কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হুদা খোকন, আঃ সামাদ গাজী, উপজেলা যুব সংহতির নেতা আঃ আজিজ, পৌর যুব সংহতির আহ্বায়ক শেখ মাসুদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উপস্থিতিতে মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি জাতীয় পার্টির পক্ষে কাজ করে যেতে চান। তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।