মোঃ বিল্লাল হোসেন স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশেমপুরে তুরাগ নদীর বিআইডব্লিউটি ইজারা নিয়ে দুই পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। এতে স্থানীয় বালু ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেক গরিব শ্রমিকের রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে এবং কর্মজীবীরা বেহাল অবস্থায় রয়েছেন।
গততকাল (সোমবার) চৌরাস্তার কিছু লোকজন এসে বালুর গদিগুলোতে চার দিনের জন্য বাল্কহেড বন্ধ রাখার নির্দেশ দেন। ইতোমধ্যে ১৫ দিন পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে কোনো মীমাংসা হয়নি বলে জানিয়েছেন এক গদির মালিক।আজ যখন এক গদির মালিক বাল্কহেড আনেন, তখনই কিছু লোকজন এসে তা আবার বন্ধ করে দেন। তারা বাল্কহেডের স্টাফদের মারধর করেন এবং বালুর গদি ভাঙচুর ও কোপানোর ঘটনা ঘটান।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা গাজীপুরের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার জন্য জরুরি ভাবে অনুরোধ জানিয়েছেন।স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষার দাবি জানিয়েছেন।