
গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা
গাজীপুর মহানগরীর নাওজোর-কড্ডা এলাকায়
পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন :
স্টাফ রিপোর্টার
মোঃবিল্লাল হোসেন
সোমবার (২ নভেম্বর) নাওজোর-কড্ডা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার শিকার হতে হয়। তবে কারা তাঁকে হেনস্তা করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।