
মোঃবিল্লাল হোসেন গাজীপুর
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের এক বছর পূর্তিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ রেলি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে গাজীপুর চৌরাস্তার সাংবাদিক তুহিন চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের, উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন সম্পাদক প্রকাশক গণমাধ্যম কর্মী এবং সামাজিক সংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন হত্যাকান্ডের এক বছর পর হলেও বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্যোগ জনক।একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করে কেউ পার পেতে পারে না।দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টিন্তমৃলক শাস্তি কার্যকর করতে হবে