কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে জনতার দল মনোনীত প্রার্থী আলহাজ্ব আজম খান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন জনতার দল কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জনতার সহ সভাপতি মিনহাজ আবেদিন বিশাল, কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শরিফ হোসেন, সদস্য সোলায়মান শেখ, কালিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন,