
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ মে) বিকালে গোপালগঞ্জ জেলা শ্রমিক দল ও সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল শেখের,ও সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লার নেতৃত্বে সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের কুয়াডাঙ্গা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের এবং সদস্য এস এম তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে বহু শ্রমিক প্রাণ হারান। সেই ঘটনার স্মরণে প্রতিবছর এ দিনটি জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ শেখ, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রনি, সদর উপজেলা শ্রমিক দলের নেতা কাকন শিকদার এবং সদস্য সচিব মো. রিপন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।