সরাইল উপজেলা প্রতিনিধি : সোহরাব আহমেদ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩নং চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংহপুর গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আশক আলী সরকার এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।আজ ২১-১০-২০২৬ইং রোজ বুধবার সারা দিনব্যাপী তিনি ৩নং চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া, তারাখোলা এবং নতুনহাটি গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া ও আর্শীবাদ নেন এবং তরুণদের সার্বিক সমর্থন কামনা করেন।এ সময় দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটির সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আশক আলী সরকার-কে উষ্ণ অভ্যর্থনা জানান।পথসভায় ও গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে গাজী মোহাম্মদ আশক আলী সরকার বলেন, "আমি চুন্টা ইউনিয়নের প্রতিটি মানুষকে নিয়ে একটি আধুনিক, মাদক মুক্ত, শিক্ষা ও বান্ধব এবং মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। অবহেলিত দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটি সহ পুরো ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করতে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থনই হবে আমার পথচলার মূল শক্তি।"প্রচারণায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি ও সাধারণ সমর্থকরা বিপুল সংখ্যায় অংশ নেন। উপস্থিত ভোটাররা আশাবাদ ব্যক্ত করেন যে, গাজী মোহাম্মদ আশক আলী সরকার বিজয়ী হলে চুন্টা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।