মো : সাইফুল ইসলাম রানা রিপোর্টার :
ঝালকাঠির কাঠালিয়ায় খান ড্রাগ হাউসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির ক্যাশে থাকা প্রায় ২০ হাজার টাকা ও মূল্যবান ওষুধ নিয়ে গেছে চোরচক্র—এমন অভিযোগ করেছেন দোকান মালিক সোহাগ খান।রোববার (২০ সেপ্টেম্বর) মসজিদ রোডে সকালে ফার্মেসিতে এসে দোকানের ভেতরের অবস্থা দেখে চুরির বিষয়টি টের পান মালিক সোহাগ খান। তার দাবি, দোকানের ফাঁকা অংশ দিয়ে চোর প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, বিভিন্ন ওষুধপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
পরে ক্যাশের ড্রয়ার খুলে দেখতে পান, সেখানে রাখা প্রায় ২০ হাজার টাকা নেই। এছাড়া ফার্মেসি থেকে বেশ কিছু মূল্যবান ওষুধও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়দের ভাষ্য, কাঠালিয়ায় কিছুদিন চুরির ঘটনা তুলনামূলকভাবে কম থাকলেও সম্প্রতি আবারও চুরির ঘটনা শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাটি জানার পর স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে থানায় অভিযোগ ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।