
বিশেষ প্রতিনিধি, কুমারখালী, কুষ্টিয়া।
ঘটনার সুত্রে জানা যায়, ২১/১২/২৫ইং তারিখে মৃত শামসুদ্দিন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম, হাসিমপুর কুমারখালী, কুষ্টিয়া। পালসার মোটরসাইকেল যোগে কুমারেখালি শহর থেকে কুমারখালী রেল স্টেশনে আসার পথে কুমারখালী রেলস্টেশনের প্ল্যাটফর্মের পূর্ব দিকে অবস্থিত রেল পারাপারের জন্য গেটবিহীন ঝুঁকিপূর্ণ রোড রয়েছে। এই রোড পারাপারের সময় দ্রুতগামী ট্রেন বেনাপোল এসে মোটরসাইকেল আরোহী কে স্বজরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। ফলে মোটরসাইকেল দুমড়ে মচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীদের মতে এই রোডে কোন গেট, বা গেটমেন না থাকার কারণে প্রতিনিয়ত জনগণ দুর্ঘটনার স্বীকার হচ্ছে। রেল কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত একটি গেটের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন অত্র এলাকার জনগণ।