
গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাবনার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা মহানগর উত্তর) মনিরুল ইসলাম মাসুম। এক বিবৃতিতে তিনি প্রয়াত এই দেশপ্রেমিকের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বিবৃতিতে মনিরুল ইসলাম মাসুম বলেন, "গত সরকারের আমলে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের পাশে ছিলেন। তিনি বিভিন্নভাবে আমাদের সাহস ও সহযোগিতা জুগিয়েছেন। বিশেষ করে দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে গণস্বাস্থ্য হাসপাতালের মাধ্যমে তিনি যে নিরলস সেবা দিয়ে গেছেন, তা অতুলনীয়।"
তিনি আরও উল্লেখ করেন, ভিপি নুরের প্রস্তাবনায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম থাকাটি একটি অত্যন্ত যৌক্তিক ও সম্মানজনক পদক্ষেপ। মাসুম বলেন, "দেশের জন্য তাঁর যে আত্মত্যাগ ও সহযোগিতা, তা আমরা কখনো ভুলে যেতে পারি না। দেশের ক্রান্তিলগ্নে তাঁর মতো মানুষের অভাব আজ বারবার অনুভূত হচ্ছে।"
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের এই নেতা মনে করেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ও সেবামূলক মানসিকতাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা সময়ের দাবি।