তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
মাসুক মিয়া, সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় উন্মোচন এবং দুর্ঘটনাকবলিত যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।