
মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার (সলঙ্গা, সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্যাংকের অভ্যন্তরে আয়োজিত এ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সিনিয়র অফিসার এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার ম্যানেজার এজিএম কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার ফিরোজ ওয়াহিদ।
বিদায়ী অনুষ্ঠানে নওগাঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে বিদায়ী সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের হাতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সহকর্মী ও উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন এবং জীবনের বাকি সময় ইসলাম ও ধর্মীয় বিধি-বিধান মেনে চলার ইচ্ছা প্রকাশ করেন।