
মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এসএস স্টাফ রিপোর্টার :একুশে : ১২ই মে ২০২৬
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারগুলোর একটি “আইজিপি ব্যাজ-২০২৫” অর্জন করেছেন শেখ মো: জসিম উদ্দিন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে মাননীয় আইজিপি আলী হোসেন ফকির এর নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
নরসিংদী'তে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হন তিনি। শেখ মো: জসিম উদ্দিন নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত থেকে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, নরসিংদী জেলা পুলিশ এর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুকের দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন অপরাধ দমনে সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের মূল্যায়ন হিসেবেই তাকে আজ ১২ই মে ২০২৬ ইং তারিখ “আইজিপি ব্যাজ-২০২৫” প্রদান করা হয়েছে।
২০১৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর নরসিংদীতে যোগদান করে পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
এ সম্মাননার মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, বরং নরসিংদী জেলার জন্যও সম্মান বয়ে এনেছেন। তার এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে তাকে অনুপ্রাণিত করবে। স্টাফ রিপোর্টার একুশে,