,,নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।
নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়ার,
সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।