নরসিংদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নরসিংদী-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন রাষ্ট্রীয় কাজের জন্য আসতে পারেননি,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা জাহান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম,
সরকারি সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসেন,
জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জনাব আওলাদ হোসেন মোল্লা,
প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব জাহিদুল কবির ভূঁইয়া জাহিদ,
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম সরকার,
মাধবদী থানা বিএনপি আহবায় আমির হোসেন আমু,
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়, মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।