"নরসিংদীতে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[26 June, 2026]জাতীয় সাপ্তাহিক একুশে
নরসিংদী জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র)-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খল ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত অফিসার ও ফোর্সেদের নিয়ে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন,২০২৬ পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। উক্ত ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ক্যাডেট এএসআই (নিরস্ত্র) প্রক্রিয়া সম্পন হবে,নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম না হয় এবং শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়ে পুলিশ সুপার কঠোর নির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ে ডিউটি পালনকারী অফিসার ও ফোর্সেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় সাপ্তাহিক একুশ, মোঃ দুলাল র্স্টাফ রিপোর্ট নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস,