নরসিংদীতে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ।
জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে,স্টাফ রিপোর্টার মোঃ দুলাল মিয়া ......... নরসিংদী : ২২ জুন ২০২৬:
নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, সোমবার (২২ জুন) নরসিংদী মডেল থানার বাউলপাড়া এলাকার বেড়িবাঁধের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়,
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম (৩০), তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ কদমতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ রেহান উদ্দিন এবং মাতার নাম আছমা বেগম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বে ০১ (এক)টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় নতুন মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে ,
নরসিংদীরজেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না.মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি )বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস ,