নরসিংদীতে বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সাপ্তাহিক একুশে , স্টাফ রিপোর্টার মোঃ দুলাল মিয়া।
নরসিংদী মডেল থানা পুলিশ গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সদর উপজেলার সাটিরপাড়া বকুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাটিরপাড়া বকুলতলা এলাকায় নাদিম মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় মোঃ নাদিম মিয়া (২৮), মোঃ শাওন মিয়া (২৯), মোঃ জসিম উদ্দিন (২৬), তানভীর মিয়া (৩৫) এবং নার্গিস বেগম (৪৭)-কে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ১৫১ (একশত একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১নং আসামীর বিরুদ্ধে পূর্বে ২টি, ২নং আসামীর বিরুদ্ধে ৫টি, ৩নং আসামীর বিরুদ্ধে ৩টি এবং ৪নং আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মোঃ দুলাল মিয়া ,স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহ একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি ):বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস.