
স্টাফ রিপোর্টার: সালমা
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে বাদ আছর নরসিংদী সদর উপজেলার কাউরিয়াপাড়া এলাকায় হাজীর পীর মাজার প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাস নরসিংদী শহর শাখার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি জমসের আলী মোল্লা। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ ভূইয়া, কাউসার আহমেদ খান সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জিসাস, উপস্থিত ছিলেন নরসিংদী শহর শাখার সহ-প্রচার সম্পাদক আব্দুল খালেক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিসাস নরসিংদী শহর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব, আব্দুল হাকিম, মোঃ বাদল মিয়া ও মোঃ আরমান মিয়া।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।এ সময় জিসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), নরসিংদী শহর শাখা।