
নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ৪ নভেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে রায়পুরা অডিটোরিয়াম হলে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জনাব মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল মহোদয়। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর। সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান,
এছাড়াও রায়পুরা থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।