নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট।
(১৯ নভেম্বর ২০২৬)
নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার সকল থানা এলাকাসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও নজরদারী জোরদার করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে বসানো হয়েছে চেকপোস্ট। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাগণ সবাই মাঠে আছে।
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা মহোদয় জেলার বিভিন্ন স্থানে পরিচালিত চেকপোস্ট ও টহল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে আজ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের, ১,৩১,৫০০/- (এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় এবং রেজিস্ট্রেশনবিহীন ১১টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
জেলা পুলিশের সেবা নিন, মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।