"নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন"
(০৫ অক্টোবর ২০২৬)
আজ ০৫ অক্টোবর (সোমবার) নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সঃ), কনস্টবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা, পুলিশ সুপার, নরসিংদী এবং বোর্ডের অন্যান্য সদস্য জনাব মোঃ ইমরান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ; জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী ; জনাব মোহাম্মদ জুবেদ আহমদ, আরআই, পুলিশ লাইন্স, নরসিংদী মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৫ দিন মেয়াদী ক্যাম্প প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ গত ২০ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত অংশগ্রহণ করেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।