"নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, নরসিংদী"
(১৭ সেপ্টেম্বর ২০২৬)
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, নরসিংদী ও সভাপতি নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পুলিশ সুপার, নরসিংদী ও সভাপতি নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত মতবিনিময় সভায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: কলিমুল্লাহ, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানাসহ নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।