
লুকায়িতো প্রতিভা বিকাশের লক্ষ্যে বন্ধন টেরি মিডিয়া ও শিল্পী সংসদের ব্যবস্থাপনায় বিশিষ্ট টিভি নাট্য পরিচালক ও নতুন শিল্পী গড়ার কারিগর মোহাম্মদ মুসা করিমের পরিচালনায় দুটি নাটকের শুটিং সম্পন্ন হল। নাট্যকার সুশান্ত ঘোষ রচিত দেশ আলোচিত ঢাকা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আত্মত্যাগ করা ম্যাডাম মাহারীমের ঘটনা অবলম্বনেনির্মিত নাটক৷ বীর জননীনাটকে অভিনয় করেছেন রাবেয়া বসরী ময়না, ইকবাল হোসেন, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, নুরুল হুদাফুল,শহিদুল ইসলাম, নেহা, সহ এক ঝাঁক শিশু শিল্পী যারা সাতক্ষীরার প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। এবং নাট্যকার মোহাম্মদ মুসা করিম রচিত নানা কারণে একাধিক বিয়ে এবং বিচ্ছেদের ঘটনা নিয়ে নির্মিত নাটক তৃতীয় নয়ন। শুটিং সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবগত প্রাপ্তি মনির,শহিদুল, শাহানুর, রাবেয়া বসরী ময়না, ডেইজি, শ্রীনজিৎ মন্ডল, জ্যোতি, ইকবাল, জাহিদ, ও তিন নায়িকার এক এক নায়ক চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক শেখ মনিরুল ইসলাম। নাটক দুটি দেশের বিভিন্ন এক্স ফটো সাতক্ষীরার মনোরম দৃশ্য সম্বলিত। নাট্যকার রা বলেন বাস্তবভিত্তিক সত্য ঘটনা নিয়ে নির্মিত শুটিং কি দর্শকের হৃদয়স্পর্শ করবে। খুব শিগগিরই জাতীয় টিভিচ্যানেলে প্রচার হবে ইনশাআল্লাহ।যারা সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে অভিনেতারা।