
মোঃ দুলাল মিয়া ,,,
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে আবারও ফিরে এসেছে আনন্দের সওগাত পবিত্র ঈদুল ফিতর।
এই আনন্দময় মহালগ্নে সকল মুসলিম ভাই-বোন এবং দেশ ও দেশের বাইরে কর্মরত সাংবাদিক সমাজকে একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 'একুশে নিউজ' পরিবার।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।
এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। বিশেষ করে সংবাদ জগতের সাথে সংশ্লিষ্ট যে সকল সংবাদকর্মী ভাই-বোনেরা ঈদের ছুটিতেও দেশ ও জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করছেন,
তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
একুশে নিউজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই দেশ ও প্রবাসে থাকা আমাদের সকল সহকর্মী ও পাঠকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!"
ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের হৃদয়ে সম্প্রীতি ও সহমর্মিতার সঞ্চার করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল মুসলিম উম্মাহর জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।