
মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য , বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস স্টাফ রিপোর্টার, একুশে।
বাংলাদেশ পুলিশ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) নরসিংদী জেলা পুলিশ এর আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। পরীক্ষার দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করতে নরসিংদী জেলা পুলিশ বদ্ধপরিকর।
ব্রিফিং অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বিস্তারিত, একুশ,