
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধিঃ
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে ঘেরা-বেড়া ভাংচুর, গাছপালা কেটে ক্ষয়ক্ষতি ও হুমকির অভিযোগে থানায় জিডি হয়েছে। গতকাল এ জিডিটি 779/26.812/25. সিনিয়র জুডিশন ম্যাজিস্ট্রেট আদালত । মামলা নাম্বার 1143/25 করেছেন পৌর সভার বাতিখালীর বাসিন্দা চিকিৎসক ও সাংবাদিক হাকীম শাহাদৎ হোসাইন।
আর অভিযুক্তরা হলো সোলাদানা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া জামাইপাড়ার বাসিন্দা আফজাল- রাজিয়া শেখ দম্পত্তিসহ 10ব্যক্তির বিরুদ্ধে।
থানার জিডি সুত্রে জানাগেছে, পৌর বাসিন্দা মরহুম অহেদ আলী মোড়লের ছেলে হেকিম শাহাদৎ হোসাইন গংরা ক্রয়সুত্রে কাঁকড়াবুনিয়াতে এসএ ১৫ খতিয়ানের ৩৮,৪১,৪৬ দাগে-২ একর ১২ শতক জমি ভোগদখলে আছেন।
অভিযোগ রয়েছে, তার ছেলেদের নামে থানায় একটা মিথ্যা মামলা দিয়েছে নাম্বার ১৮৫ বাই ২৫ পানিউন্নয়ন বোর্ডের রাস্তার গোড়ায় চিকিৎসক ও সাংবাদিক হাকীম মোঃ শাহাদাৎ হোসাইনের ক্রয়কৃত এ জমিতে অবৈধ ভাবে রাজিয়া-আলী শেখ । শাপলা।ইলাই সরদার। ইনামুল গাজী সবুজ আব্দুস সালাম। মফিজুল আফজাল শেখ বসবাস করছেন। অন্যদিকে এ দম্পত্তি পাউবোর জমিতে বসবাসের দাবি করে আসছেন।
এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।
ইতোপুর্বে নালিশী জমি নিয়ে রাজিয়া-আফজাল দম্পতির বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতের ৩০৮ /২১ মামলায় নিষেধাজ্ঞার আদেশ ও পরবর্তীতে ভায়লেশন মামলা হয়।
এদিকে শাহাদাৎ হোসাইন অভিযোগ করেন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষরা ১৫ জুন সকালে আমার জমির ঘেরা-বেড়া ভাংচুর করে বহু টাকার গাছপালা কেটে ক্ষযক্ষতি করেন। এ সময় ঘের কর্মচারি নুরুজ্জামান নিষেধ করলে প্রতিপক্ষরা নুরু ও আমাকে জড়িয়ে গালমন্দ করে জীবন নাশের হুমকি দেয়।
এ বিষয়ে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, আদালতের আদেশ অমান্য করে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।