ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বসতবাড়ির সামনে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মো. জামিল উদ্দিন (৫৪), পিতা—মৃত ইউসুফ উদ্দিন, সাং—কাজিহাল গ্রাম, ১নং ওয়ার্ড, ৩নং কাজিহাল ইউনিয়ন, ফুলবাড়ী উপজেলা। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে তিনি হাট থেকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির উত্তর দরজার সামনে বিবাদীরা চেয়ার নিয়ে বসে ছিলেন। তিনি চেয়ার সরিয়ে নিতে অনুরোধ করলে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা অবস্থায় ৩নং বিবাদী তাছমিরা (২৬) তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর ১নং বিবাদী মো. মমতাজ আলী (৫৮) বাঁশের লাঠি দিয়ে পেছন দিক থেকে আঘাত করেন এবং ২নং বিবাদী আমেনা বেগম (৪৪) ঝাঁটা দিয়ে চোখ ও মুখে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এবং মাথার ডান পাশে ফেটে যায়। অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম হয়। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তিনি দৌড়ে বাড়িতে আশ্রয় নেন। এ সময় বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে বলেন, সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে।পরে গুরুতর আহত অবস্থায় তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসাজনিত কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী মো. জামিল উদ্দিন দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা মো.জয়নাল।