
সুমাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক।
৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টা থেকে সাতক্ষীরা ঊষা সংস্থার নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে দুস্থ, অসহায় ও বয়স্ক নারী-পুরুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঊষা সংস্থার আয়োজনে এবং পলাশপোল ডায়াবেটিস সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান।
ঊষা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ও পলাশপোল ডায়াবেটিস সেন্টারের চেয়ারম্যান ডা. মাহমুদুল হাসান।
এছাড়া বক্তব্য রাখেন—ঊষা সংস্থার সভাপতি শিক্ষাবিদ ফরিদ উদ্দিন মাসউদ, পলাশপোল ডায়াবেটিস সেন্টারের এমডি মোঃ আকবর আলী, ঊষার সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউল হক জিয়া, বিশিষ্ট নাট্য অভিনেতা শেখ মোঃ মনিরুল ইসলাম এবং খুলনা বিভাগীয় সম্পাদক ডা. মোঃ নাজমুল আহসান প্রমুখ।
বক্তারা ডায়াবেটিস চিকিৎসার গুরুত্ব, নিয়মিত পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষে সাবেক জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রোগীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ড. মুফতি আখতারুজ্জামান। পরে তিনি বিনামূল্যের ডায়াবেটিস পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঊষা সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মোঃ মুসা করিম।