শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হিরন রেজা, মোঃ জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মোঃ মাসুদ পারভেজ উপদেষ্টা, আরোও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন,বাবুল আক্তার, সোহেল আহমেদ, মনজুর হোসেন,ফারুক হোসেন, আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক, মশিউর, আরিফ সহ কোন ধরনের সহ অন্যান্য নেতৃবৃন্দ, মেহেরপুর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম,রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ
প্রাণিসম্পদের জাত উন্নয়নের জন্য ১৯৯৭ সাল থেকে বিনা বেতনে কৃত্রিম প্রজনন কাজ করে আসছে এআইটেকনিশিয়ান গণ। এ আই টেকনিশিয়ান দাবি করেন একসময়ের দুই থেকে তিন লিটার দুধের ছোট গাভী থেকে বর্তমানে ১০ থেকে ৪০ লিটার দুধের গাভী তৈরি হয়েছে এটা সম্পূর্ণএ আই টেকনিশিয়ানদের অবদান। তাদের দাবি ৫২৭২ জন এ আই টেকনিশিয়ান নিয়োগ সম্পন্ন করতে হবে, ঠিকাদারী প্রথা বাতিল করে অধিদপ্তরের আওতায় বেতন ভাতা প্রদান করতে হবে,অথবা ন্যায্য মজুরি প্রদান করতে হবে। তাহারা তাদের দাবি না মানলে অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ডাক দিবেন।