
স্টাফ রিপোর্টার |
মোহাম্মদ দেলোয়ার হোসেন
ডোমার, নীলফামারী
রবিবার, ৫ জুলাই ২০২৬
নীলফামারী জেলার ডোমার উপজেলার ৯ নম্বর সোনারায় ইউনিয়নের চিলমারীডাঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের মসজিদগামী প্রায় ৭০০ গজ রাস্তা টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মুসল্লিসহ স্থানীয় সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. এনাম ইসমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফিরোজ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো আশ্বাস বা ব্যবস্থা পাননি বলে জানান।
পরে এলাকার সাতজন যুবক—মো. এনাম ইসমাইল, রবিউল, এরশাদ, শফিকুল, জয়নালসহ অন্যরা নিজেদের অর্থায়নে রাস্তায় বালু ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।
স্থানীয়রা দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।