
মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
ভাসাইন্যাদমে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান চেয়ারম্যান, উপজাতি বিষয়ক সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা জিয়া পরিষদের সভাপতি বাবু মানস মুকুর চাকমা, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় মোকাবিলা করে বড়মাঠ একাদশ ও ফিলিস্তিন একাদশ। নির্ধারিত সময়ে ১–১ ড্র হলে টাইব্রেকারে বড়মাঠ একাদশ ৫–৪ ব্যবধানে বিজয়ী হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাসাইন্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনায় ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন,
“খেলাধুলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি নির্বাচিত হলে এই টুর্ণামেন্টকে আরও বৃহৎ আকারে আয়োজনের ব্যবস্থা করবো। খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হবে। আপনারা মাদক থেকে দূরে থেকে তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনুন—এতে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।”