নুরুল আলম :
আজ বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ইংরেজি, বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লামা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ অফিস -আদালত, বাজার এবং আশপাশের বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ পানি বাড়ার ফলে পৌর এলাকার প্রধান সড়কসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন এবং যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা।