
স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেনে : নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ ও প্রগতিশীল সমাজসেবক এম এম প্রিন্স মুসা (মোশারফ)। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সাহায্য প্রার্থনা করেছেন।
রায়পুরা উপজেলার অভিভাবক ও জননন্দিত মানবিক নেতা বকুল এমপি মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন এই তরুণ নেতা মির্জাচরবাসীর কল্যাণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উন্নয়ন রূপরেখা ঘোষণা করেছেন।
তার উন্নয়ন ও জনকল্যাণমুখী রূপরেখার মূল দিকসমূহ:
মাদক ও সন্ত্রাস নির্মূল: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন করা হবে। এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে।
আধুনিক অবকাঠামো উন্নয়ন: রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট নির্মাণের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সুষম উন্নয়ন পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।দলাল ও ঘুষমুক্ত সেবা: জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ এবং ভিজিডি-ভিজিএফ কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দালাল ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন তিনি।
শিক্ষা, যুব ও সমাজকল্যাণ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ সহায়তা প্রদান করা হবে।স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন: গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার মান উন্নত করার পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এলাকার বৃহত্তর স্বার্থে এবং আগামী প্রজন্মের একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সততা ও যোগ্যতার পক্ষে রায় দেওয়ার জন্য মির্জাচরবাসীর প্রতি আকুল আবেদন জানান এম এম প্রিন্স মুসা (মোশারফ)।
রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণকে এম এম প্রিন্স মুসা (মোশারফ)। ৩ টি প্রতিশ্রুতি দেন ১/নদী ভাঙ্গন রোধে স্হায়ী বেড়িবাঁধ নির্মান ২/মির্জাচর ইউনিয়নে প্রত্যেকটি গ্রাম সংযুক্ত রাস্তা ৩/মুন্সী বাড়ী টু বাশগাড়ি সংযুক্ত ব্রিজ নির্মান।