মোহাম্মদ বরকত মোল্লা স্টাফ রিপোর্টার জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কোভিদ বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কোভিদ দয়া, হাসানুল বান্না, রহমান সিকদার, আজিজ সিকদারসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ আরও জোরদার করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে বিএনপি ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তারা জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।