
গাজীপুর থেকে বিল্লাল হোসেন
মানবিক সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডে আলোচনায় এসেছেন কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল জব্বার সরকার। সাম্প্রতিক জলাবদ্ধতা সমস্যায় যখন এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন,
ঠিক সেই সময় তিনি সরাসরি মাঠে নেমে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ছবিতে দেখা যায়, তিনি নিজ হাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করছেন। তার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শুধু জলাবদ্ধতা নিরসনেই সীমাবদ্ধ নয়, যেকোনো দুর্যোগ বা বিপদে মানুষের পাশে দাঁড়ানো তার দীর্ঘদিনের অভ্যাস। মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায়ও তিনি সবসময় এগিয়ে আসেন।
স্থানীয়দের মতে, “তিনি শুধু একজন প্রার্থী নন, বরং একজন সত্যিকারের সেবক—যিনি কথা নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।”
আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে আব্দুল জব্বার সরকার বলেন,
“আমি নেতৃত্ব দিতে নয়, মানুষের সেবক হতে চাই। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, তার এই মানবিক উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে ৩২ নং ওয়ার্ড একটি আদর্শ ও বাসযোগ্য এলাকায় পরিণত হবে।