
তানিয়া আক্তার অমি
স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী পদ্মা ও যমুনা নদীর ভাঙ্গন থেকে পাটুরিয়া এলাকাকে রক্ষার দাবিতে ২৮শে জানুয়ারি বুধবার দুপুরে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়,প্রায় ঘন্টা ব্যাপী মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আরসিএল মোরে এসে শেষ হয়। মানববন্ধনে উপস্থিত থাকা বক্তারা বলেন গত বর্ষায় আশপাশের এলাকা গুলি যমুনার তীব্র ভাঙ্গনের কবলে পড়ে, ভাঙ্গন রোধ করতে সাময়িকভাবে বাঁশ কাঠ ও বালুর বস্তা ফেলা হয় ঘাট রক্ষার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় এতে এলাকাবাসীর অসংখ্য ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বক্তারা আরো বলেন বর্ষা মৌসুম শুরুর আগেই নদীর তীর রক্ষায় স্থানীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বছরেও পাটুরিয়া এলাকা বড় ধরনের ভাঙ্গনের ঝুঁকিতে পড়বে দ্রুত টেকসই বাঁধ নদী শাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করেন তারা।