মিফতাহ সিদ্দিকীকে তুহিন চৌধুরী'র শুভেচ্ছা ও অভিনন্দন।
রুবেল আহমেদ - শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
গত মঙ্গলবার রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সিলেট ওয়াসার চেয়ারম্যান মনোনীত হওয়ায় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা জনাব মিফতা সিদ্দিকীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
তিনি বলেন জনাব মিফতাহ সিদ্দিকী একজন ত্যাগী জনবান্ধব পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
জনাব মিফতাহ সিদ্দিকী সাহেব এর সিলেট ওয়াসার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।।